দির্ঘদিন বন্ধ থাকার পর আজ (শুক্রবার) থেকে আবারও চালু হতে যাচ্ছে দেশের বৃহৎ শপিং সেন্টার ‘বসুন্ধরা সিটি শপিংমল’। বৃহস্পতিবার (১১ জুন) আছর নামাজের পর আবারও চালু করা উপলক্ষে শপিংমলের লেভেল-২ এ অবস্থিত মসজিদে খতমে কুরআন, বিশেষ দোয়া এবং মোনাজাত অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্যবিধি মেনে বসুন্ধরা সিটি শপিংমল পুন:চালুকরণে গৃহীত পদক্ষেপ সমূহ তুলে ধরেন শপিংমলটির ইনচার্জ এবং ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক (হিসাব ও অর্থ) শেখ আব্দুল আলীম।
তিনি জানান, আগত ক্রেতা ও দর্শনার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে শপিংমলের সকল প্রবেশমুখে ডিজইনফেকশন্যাল টানেল, হাত ধোয়ার বেসিন এবং স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সকল স্বাস্থ্যবিধি মানার জোর ব্যবস্থা নেয়া নেয়া হয়েছে।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ রোধে এবং মানুষের জীবনের কথা চিন্তা করে সরকারি নির্দেশনা মোতাবেক গত ২৬ মার্চ থেকে বন্ধ ছিল বসুন্ধরা সিটি শপিংমল। গত ঈদে অনেক শপিং মল খোলা হলেও এই শপিং সেন্টারটি বন্ধ রেখেছিল বসুন্ধরা গ্রুপ।
বার্তাবাজার/এসজে