করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ পাওয়ার পর রাজবাড়ীতে এক করোনা রোগী ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় পৌর শহরের বিনোদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বুধবার (১০ জুন) বিকেলে ওই যুবকের করোনা পজিটিভ রিপোর্ট আসে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলা স্বাস্থ্য বিভাগের সদস্যরা তার বাড়ি পরিদর্শন করে আসার পর পরই তিনিসহ তার পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে যায়। বিকেলে স্বাস্থ্যবিভাগের সদস্যরা দ্বিতীয় দফায় তার বাড়িতে গিয়ে তপন দত্তকে না পেয়ে রাত ১০টার মধ্যে তাকে হাজির হতে বলে যায়। সন্ধ্যা ছয়টার দিকে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে ভাজনচালা মোড়ে নির্মাণাধীন একটি ভবনের তিনতলা থেকে লাফিয়ে আত্মহত্যা করেন তপন।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় করোনায় আক্রান্ত ওই যুবককে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বার্তা বাজার / ডি.এস