মৌলভীবাজার জেলায় আরও ২৬ জন নতুন করোনা রোগী শনাক্ত তরা হয়েছে। বৃহস্পতিবার পাওয়া রিপোর্টে মৌলভীবাজারে ডাক্তার নার্সসহ আরও ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭৮ জন।
এ তথ্য নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন ডা: তওহীদ আহমদ।
তিনি জানান, ঢাকা থেকে এই তথ্য জানানো হয়েছে। আরও বেশ কিছু নমুনার রিপোর্টের অপেক্ষা করছি আমরা। নতুন আক্রান্ত ২৬ জনের মধ্যে সদর উপজেলায় ৫ জন, রাজনগরে ২ জন, কুলাউড়ায় ১২ জন, বড়লেখায় ৪ জন, কমলগঞ্জে ১ জন এবং শ্রীমঙ্গলে ২ জন। আক্রান্তদের মধ্যে নারী পুরুষ উভয়েই রয়েছেন।
সব মিলিয়ে মৌলভীবাজার জেলায় মোট ১৭৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৮ জন, করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৭ জনের।
বার্তা বাজার / ডি.এস