নারায়ণগঞ্জে ১১ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

পুলিশ মহাপরিদর্শকের নির্দেশে সড়কে চাঁদাবাজদের দৌরাত্ম বন্ধে ব্যাপকভাবে কাজ করছে নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগ। তারই ধারাবিকতায় আজ (বৃহস্পতিবার) দুপুরেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে নান্নু মিয়া (৩০) নামে এক পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে জেলা ট্রাফিক পুলিশ।

আটক নান্নু মিয়া ঢাকার শনির আখড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। তাকেসহ গত ১ সপ্তাহে গ্রেফতার করা হলো ১১ পরিবহন চাঁদাবাজকে।

এ বিষয়ে জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) সালেহ উদ্দিন আহমেদ জানান, আইজিপির নির্দেশনা অনুসারে চাঁদাবাজী বন্ধে ঢাকা-চট্টগ্রাম মহাসগড়কসহ পুরো জেলায় সড়ক ও মহাসড়কে সব ধরণের চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু হয়েছে।

তিনি আরও জানান, গত ৭ দিনে ১১ জন পরিবহন চাঁদাবাজকে আটক করেছে ট্রাফিক পুলিশ। এদেরকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড, শিমরাইল, তারাব, চাষাঢ়া ও ভূলতা পয়েন্ট থেকে আটক করা হয়। পরে তাদের সংশ্লিষ্ট থানায় চাঁদাবাজীর নিয়মিত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। পরিবহন চাঁদাবাজী বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর