ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বাধীনতা যুদ্ধের সময় পাক বাহিনীর অবিস্ফোরিতে একটি মর্টার শেল ধ্বংস করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট।
আজ (বৃহপতিবার) দুপুরের দিকে উপজেলার দক্ষিন ইউনিয়নের হ্যালিপ্যাড মাঠে কুমিল্লা সেনানিবাসের বোম ডিসপোজাল ইউনিটের মেজর ফাহমিদা সিদ্দিকীর নেতৃত্বে ৯ সদস্যের দল মর্টার শেলটি ধ্বংস করে।
এ বিষয়ে মেজর ফাহমিদা সিদ্দিকী জানান, ধারণা করা হচ্ছে মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি বাহিনীর ব্যবহৃত মর্টার শেলটি অবিস্ফোরিত রয়ে যায় এবং এটি সচল ছিল।
মর্টার শেলটির ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহম্মদ নিজামী জানান, গত ২২ মার্চ উপজেলার সীমান্তবর্তী আব্দুল্লাহপুর পূর্বপাড়া (ধলেশ্বর) গ্রামের এক বাড়িতে মাটি খোঁড়ার সময় মর্টার শেলটি উদ্ধার করা হয়। পুলিশ শেলটিকে নিজেদের হেফাজতে রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কুমিল্লা সেনাবাহিনীর বোমা বিস্ফোরক দলকে খবর দেয়। বৃহস্পতিবার দুপুরে তারা মর্টার শেলটি ধ্বংস করেন।
বার্তাবাজার/জুলভার্ন