নাসিমের অবস্থার আরও অবনতি, বিদেশে নেওয়ার অবস্থায় নেই

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার আরও অনেক অবনতি হয়েছে। বিদেশে নিয়ে চিকিৎসা করানোর মত পরিস্থিতিতে নেই।

আজ (বৃহস্পতিবার) রাতে মোহাম্মদ নাসিমের চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান ও শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া জানান, উনার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি৷ এখন অবস্থা খুব খারাপ ৷ অবস্থার উন্নতির জন্য সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে মোহাম্মদ নাসিমের পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে চিকিৎসার নেওয়ার চেষ্টা করা হলেও তার কোনো অগ্রগতি নেই ৷ এজন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজেবেথ হাসপাতালে নেওয়ার ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস সেখানে যোগাযোগ করছে। এরই মধ্যে সেখানে কাগজপত্র পাঠানো হয়েছে।

তবে আওয়ামী লীগের একটি সূত্র জানায়. মেহাম্মদ নাসিমের বিদেশে নেওয়ার মতো শারীরিক অবস্থারও এখন নেই ৷ বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় সিঙ্গাপুর নেওয়ার ব্যাপারেও অগ্রগতি নেই৷

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর