মহামারী আকারে ধারণ করা করোনাভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে দেয়ার অভিযোগে চিনকে আসামি করে ভারতের এক আইনজীবি মামলা দায়ের করেছেন। সেই মামলায় সাক্ষী করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
ভারতের সংবাদ মাধ্যম জিনিউজের খবরে এ কথা জানানো হয়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আসামী করে এই মামলা দায়ের করেন ভারতের বিহার রাজ্যের আইনজীবী মুরাদ আলী। ভারতীয় দণ্ডবিধির ২৬৯, ২৭০, ২৭১, ৩০২, ৩০৭, ৫০০, ৫০৪ এবং ১২০ (খ) ধারায় মামলা দায়ের করা হয়।
মামলার বাদী মুরাদ আলী মনে করেন, সঠিক সময় চীন সতর্কতা জারি করলে করোনা ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ত না। আজ এই ভাইরাসের কারণে বহু দেশে লকডাউন চলছে। দেশের অর্থনীতি ধুঁকছে। আর এসব দুর্ভোগের জন্য দায়ী চীন।
করোনা ভাইরাস নিয়ে চীনের বিরুদ্ধে এর আগে যুক্তরাষ্ট্রের আদালতেও একাধিক মামলা হয়েছে। সেসব মামলার শুনানিও হয়েছে। কিন্তু জিনপিংয়ের ডাক পড়েনি।
বার্তাবাজার/এসজে