বগুড়ায় করোনা উপসর্গে পাঁচজনের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বগুড়ায় এক শিক্ষকসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিট ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। মৃত ৫ জনের মধ্যে ৪ জনকে কোয়ান্টাম ফাউন্ডেশন ও ১ জনকে স্বজনরা দাফন করেছেন।

৫ জন হলেন- বগুড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের গণিতের এক প্রভাষক, সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা, ও সদরের ধাওয়াপাড়া আকাশতারা গ্রামের এক গৃহবধূ এবং শহরের ধরমপুর এলাকার এক বৃদ্ধ ও শিবগঞ্জ উপজেলার চকপাড়ার একজন।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল জানান, মৃত গণিতের প্রভাষক শ্বাসকষ্টে ভুগছিলেন। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে তাকে অচেতন অবস্থায় আইসোলেশনে ভর্তি করা হয়। দুপুর ১টার দিকে তিনি মারা যান। সাবেক ব্যাংকারও শ্বাসকষ্ট নিয়ে ১০ জুন সন্ধ্যা পৌনে ৭টায় ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় মারা যান।

এ ছাড়া মৃত গৃহবধূ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ১০ জুন রাত পৌনে ১২টার দিকে আইসোলেশনে ভর্তি হন। বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে তিনি মারা গেছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর