বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে তিন সন্তানের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার মোহাম্মাদালীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃতের নাম খাদিজা খাতুন (৩৫)। তিনি দেবহাটা উপজেলার মোহাম্মাদালীপুর গ্রামের ফজল আলীর স্ত্রী। মৃতের স্বজনরা জানান, বৃহষ্পতিবার দুপুর আড়াইটার দিকে নিজ বসতঘরের সুইচ বোর্ড ফ্যানের জ্যাক লাগাতে যান খাদিজা। এ সময় সকটের মধ্যে আগুন লেগে যেয়ে তার শরীরে জড়িয়ে যায়।
মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা বলেন, কারো কৌন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই খাদিজার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
কে.এ.স/বার্তাবাজার