রাজধানীর পান্থকুঞ্জ পার্ক থেকে ২ নবজাতকের মৃতদেহ উদ্ধার

রাজধানীর কারওয়ানবাজারস্থ পান্থকুঞ্জ পার্ক থেকে ২ নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বৃহস্পতিবার) বিকাল ৫টার দিকে ক্রিকেট খেলতে আসা শিশু-কিশোরেরা মৃতদেহ দুটি দেখতে পায়।

খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে, শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, মৃত দুই নবজাতককে কে বা কারা ফেলে গেছে কিংবা এটা হত্যাকান্ড কিনা সে বিষয়ে এখনও কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।

পার্কে দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা জানান, প্রতিদিনই সন্ধ্যার পর থেকে এই পার্কটি চলে যায় মাদকসেবী, দেহ-ব্যবসায়ী ও ছিনতাইকারীদের দখলে। না ধরণের অপকর্ম হচ্ছে এখানে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর