লক্ষ্মীপুরে অসহায় নারীদের সাবলম্বী করতে হাঁস-মুরগি ও ভেড়া বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও মধ্য আয়ের দেশ বাংলাদেশ হবে। এমন প্রত্যয় নিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই আলোকে উপকূলীয় চরা লে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় লক্ষ্মীপুরে অসহায়দের সাবলম্বী করার লক্ষে বিতরণ করা হয়েছে হাঁস-মুরগি ও ভেড়া।

সদর উপজেলার ছয়টি ইউনিয়নের প্রায় ৩ হাজার পরিবারের মাঝে এসব হাঁস-মুরগি ও ভেড়া বিতরণ করা হয়। সেই ধারাবাহিকতায় সদর উপজেলার শাকচর ইউনিয়নে ৪০জন অসহায়দের মাঝে হাঁস-মুরগি তুলে দেন পরিষদ চেয়ারম্যান তাফাজ্জল হোসেন চৌধুরী টিটু। প্রতি ইউনিয়নে একশ পরিবারকে ২০টি করে হাঁস, দেড়শ পরিবারকে ২০টি করে মুরগি এবং আড়াইশ পরিবারকে তিনটি করে ভেড়া দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ যোবায়ের হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

একই সাথে প্রতিটি সুবিধাভোগীকে মুরগির খাবার ফিড, ওষুধ ও ভ্যাকসিন সরবরাহ করা হবে। দুই অর্থবছরে এ কার্যক্রম চলবে। আর এটি হচ্ছে প্রথম কিস্তি। সুবিধাভোগী ইউনিয়নের মধ্যে রয়েছে শাকচর, টুমচর, চররমনি মোহন, চররুহিতা, ভবানীগঞ্জ এবং কুশাখালী। হাঁস মুরগি পালন করে স্বাবলম্বীর পাশাপাশি আয়ের বিস্তার ঘটাবে সুবিধাভোগীরা। এমনটাই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর