সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন সরকার (২৪)। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।
দুর্ঘটনার বিষয়টি বার্তা বাজারকে নিশ্চিত করেন বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. উবায়দুল্লাহ নাঈম।
তিনি জানান, আজ দুপুর আনুমানিক ১ টার দিকে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হয় নিহত আব্দুল্লাহ আল মামুন সরকার। সাইনবোর্ড এলাকার কাছাকাছি ভূইঘর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয় সে। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
উল্লেখ্য, আবদুল্লাহ আল মামুন সরকার রাজধানীর ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের ছাত্র।
বার্তাবাজার/এসজে