এ বাজেট জনবান্ধব ও জীবন ঘনিষ্ঠ অর্থনৈতিক দলিল: কাদের

২০২০-২১ অর্থবছরের বাজেটকে জনবান্ধব ও জীবন ঘনিষ্ঠ অর্থনৈতিক দলিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট পেশের পর সরকারি বাসভবন থেকে ভিডিও বার্তার মাধ্যমে তিনি তাৎক্ষণিক এই প্রতিক্রিয়া জানান। করোনাভাইরাস সংক্রমণজনিত বৈশ্বিক মহামারীর মাঝে উপস্থাপিত এ বাজেট সম্পর্কে কাদের বলেন, এবারের বাজেট ভিন্ন বাস্তবতা ও ভিন্ন বৈশ্বিক প্রেক্ষাপটে তৈরি। এ বাজেট করোনার বিদ্যমান সংকটকে সম্ভাবনায় রূপদানে বাস্তবসম্মত প্রত্যাশার দলিল।’ তিনি বলেন, ‘জীবনের পাশাপাশি জীবিকার চাকা সচল রাখায় শেখ হাসিনা সরকারের সাহসী ও সময়োচিত চিন্তার সোনালী ফসল এ বাজেট।’

সেতুমন্ত্রী বলেন, ‘উপস্থাপিত বাজেট জনগণের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক উত্তরণের পরিকল্পনা।’ এটি একটি জনবান্ধব ও জীবন ঘনিষ্ঠ অর্থনৈতিক দলিল বলেও মন্তব্য করেন তিনি।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর