টংগিবাড়ীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় সদ্য ঘোষিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মজিবুর টিম্বার এন্ড স’মিলস লিমিটেড। এ নিয়ে ৫ম বারের মতো জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেয় প্রতিষ্ঠানটি।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দিঘীরপাড় এ.সি ইনস্টিটিউশনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার ভূতু।

এসময় উপজেলার জিপিএ-৫ প্রাপ্ত ৪৮ জন শিক্ষার্থীর হাতে নগদ আড়াই হাজার টাকা ও ক্রেস্ট বিতরণ করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মজিবুর টিম্বার এন্ড স’মিলসের পরিচালক মজিবুর রহমান সরদার ও টংগিবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর