আশাশুনিতে মুক্তিযোদ্ধার ভাসমান লাশ উদ্ধার

ভাটার প্রবল স্রোতে ভেসে যাওয়ার নয় ঘণ্টা পর এক মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীর মানিকখালি খেয়াঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের নাম আব্দুস সামাদ সানা (৬২)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার হাজরাখালি গ্রামের জহুর আলী সানার ছেলে।

হাজরাখালি গ্রামের আমিরল সানা ও জিয়ারুল সারা জানান, ঘুর্ণিঝড় আম্পানের তান্ডবে খোলপেটুয়া নদীর হাজরাখালির একাংশ বেড়িবাঁধ ভেঙ্গে প্রবল স্রোতের টানে একটি খাল সৃষ্টি হয়। নদীবাঁধ সংস্কার না করায় ওই খালে নিয়মিত জোয়ার ভাটা হয়। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তার বাবাসহ তিনজন মাড়িয়ালা থেকে বাড়ি ফিরছিল। এ সময় ওই খাল পার হওয়ার সময় ভাটার তীব্র টানে তার বাবা খোলপেটুয়া নদীতে ভেসে যায়। দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজির পর সন্ধ্যা সাড়ে ৬টার দিক মানিকখালি খেয়াঘাট এলাকায় ভাসমান লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

মাড়িয়ালা গ্রামের মুক্তিযোদ্ধা রহুল আমিন জানান, আব্দুস সামাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর