কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন ) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ১২১ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ২৪ টি কোভিড পজিটিভ। নতুন আক্রান্ত ১৯ জন পুরুষ ও ৫ জন নারী । আক্রান্ত ২৪ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ২০, মিরপুর উপজেলার ৩ , দৌলতপুর উপজেলার ১।
এই নিয়ে কুষ্টিয়ায় মোট ২০২ জন করোনা রোগী শনাক্ত হল। যার মধ্যে ১৫২ জন পুরুষ ও ৫০ জন নারী।
বার্তা বাজার / ডি.এস