চলমান করোনা সংকটের মাঝেই ঘোষিত হল ২০২০-২০২১ অর্থবছরের বাজেট প্রস্তাব। নতুন অর্থ বছরে দেশের গুরুত্বপূর্ণ স্বাস্থ্যখাতে বরাদ্দের প্রস্তাব দেয়া হয়েছে ৪১ হাজার ২৭ কোটি টাকা।
আজ (বৃহস্পতিবার) জাতীয় সংসদ ভবনে ২০২০-২০২১ অর্থবছরের বাজেট প্রস্তাব উত্থাপণকালে এই তথ্য জানান, অর্থমন্ত্রী আহ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী বলেন, আগামী ২০২০-২১ অর্থবছরের জন্য স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জন্য মোট ২৯ হাজার ২৪৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। করোনা মোকাবিলায় গৃহিত কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতের জন্য এ বাজেট প্রস্তাব করা হয়েছে।
তিনি আরও বলেন, এখানে উল্লেখ করা প্রয়োজন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সংক্রান্ত কার্যক্রম ১৩ টি মন্ত্রণালয় ও বিভাগ বাস্তবায়ন করছে। আগামী অর্থবছরে স্বাস্থ্যখাতে মোট ৪১ হাজার ২৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ দশমিক ৩ শতাংশ এবং মোট বাজেট বরাদ্দের ৭ দশমিক ২ শতাংশ।
বার্তাবাজার/নিমফুল