২০২০-২০২১ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য ২ হাজার ১৪২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
আজ (বৃহস্পতিবার) বিকালে ২০২১-২০২১ অর্থবছরের বাজেট প্রস্তাব উত্থাপণকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই তথ্য জানান।
এবারের বাজেটে চলতি অর্থ বছরের চেয়ে ক্রীড়াখাতে আরও ৪৮ কোটি টাকা বরাদ্দ বৃদ্ধি পেয়েছে। এই খাতে গতবছরের সংশোধিত বাজেট ছিল ২ হাজার ৯৪ কোটি টাকা।
বার্তাবাজার/এসজে
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।