ভোলায় মাদক বিক্রির তথ্য ফাঁস করায় সাংবাদিককে প্রাণ নাশের হুমকি
ভোলায় মাদক বিক্রির তথ্য ফাঁস করায় চিত্র সাংবাদিক শামিম আহাম্মেদকে প্রাণ নাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে শহরের ঘোষ প্রট্রির দুধ ব্যবসায়ী ঘোষ ফরিদ ও তার ছেলে রনির বিরুদ্ধে। এ বিষয়ে গত শুক্রবার ২৯ মে ভোলা সদর মডেল থানায় একটি সাধারন ডায়েরি করেছেন সাংবাদিক শামিম।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন বলেন, আমরা এই বিষয়ে অভিযোগকারীর অভিযোগ পেয়েছি। আমরা তদন্ত করে খুব দ্রুত তার বিরুদ্ধে ব্যাবস্থা নিব
অভিযোগকারী সাংবাদিক শামিম আহমদ মুঠোফোনে বার্তা বাজার কে জানান , গত বুধবার ২৮ মে আমি আমার ফেইজবুক এস এম শামিম আহাম্মেদ একাউন্ট থেকে ভোলা পৌরসভার ৫ নং ওয়ার্ড কালি খোলা মাদকের অভয় আশ্রম বিষয়ক একটি পোষ্ট করি। সেখানে কারো নাম উল্লেখ করে পোষ্ট করিনি। তার পরদিন ২৯ মে বৃহস্পতিবার পৌরসভার ৫ নং ওয়ার্ডের কালিখোলার দুধ ব্যাবসায়ী ঘোষ ফরিদ ও তার ছেলে রনি আমাকে মাদক বিক্রির তথ্য ফাঁস করায় শহরের ঘোষ পট্রির সামনে প্রকাশ্য প্রাণ নাশের হুমকি প্রদান করে।
অভিযুক্ত ঘোষ ফরিদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
বার্তা বাজার / ডি.এস