এবারের ২০২০-২০২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষি মন্ত্রণালয়কে বরাদ্দ দেয়া হয়েছে ১৫ হাজার ৪৪২ কোটি টাকা। একইসাথে কৃষিখাতেও ভর্তুকি ধরা হয়েছে ৯ হাজার ৫০০ কোটি টাকা।
আজ (বৃহস্পতিবার) সংসদে ২০২০-২০২১ অর্থবছরের বাজেট উত্থাপনকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্ফা কামাল এসব তথ্য জানান।
তিনি বলেন, কৃষকদের ঋণ দিতে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পুনঃঅর্থায়ন স্কিমে ৫ হাজার কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে। আগামীতে কৃষি খামার যান্ত্রিকীকরণে ৩ হাজার ১৯৮ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। আগামী অর্থবছরে কৃষি ভর্তুকি ৯ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কৃষি পুনঃঅর্থায়ন স্কিমে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হবে। বিগত বছরের মতো আমদানি খরচ যাই হোক না কেন আগামী অর্থবছরেও রাসায়নিক সারের বিক্রয়মূল্য অপরিবর্তিত রাখা হবে ও কৃষি প্রণোদনা অব্যাহত থাকবে।’
বার্তাবাজার/এসজে