রাজশাহীতে আজ সন্ধ্যার পর থেকে গাড়ি চলাচল বন্ধ

রাজশাহী সিটি করপোরেশন এলাকায় আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত সব ধরণের যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

এ বিষয়ে রাজশাহীর জেলা প্রশাসক মো. হামিদুল হক জানান, মহানগরীতে হু হু করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। যানবাহনে কেউই শারীরিক দূরত্ব বজায় রাখছেন না। এ অবস্থায় সংক্রমণ ঠেকাতে যানবাহন চলাচল কিছুটা সীমিত করা হচ্ছে।

সিদ্ধান্ত অনুযায়ী, আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত ব্যাটারিচালিত অটোরিকশারিকশা, রিকশাসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। নির্দেশনা ভেঙে এ সময়ে সড়কে কেউ যানবাহন নামালে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর