ময়মনসিংহের নান্দাইনে আব্দুল বারেক নামে এক ব্যবসায়ী বিষ পানে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১১ জুন) উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ঘোষপালা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, নিহত বারেক ঈশ্বরগঞ্জ উপজেলার লক্ষীগঞ্জ বাজারের পাশে দীর্ঘদিন ধরে ব্যবসার কাজে সেখানেই তিনি বসবাস করতেন। নিজ জম্মস্থান ঘোষপালা গ্রামে নিজের জমি বিক্রি করতে আসলে তার ছোট ভাই আঃ কাদির তাকে বাধা প্রদান করেন। পরে আঃ বারেক রাতের বেলায় বিষ খেয়ে আত্মহত্যা করেন।
এব্যাপারে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মনসুর আহম্মেদ বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এবিষয়ে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।
বার্তা বাজার / ডি.এস