রাজধানীতে অস্ত্রসহ আটক ৮ বিহারী ডাকাত

রাজধানীর মোহাম্মাদপুরের কৃষিমার্কেট এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৮ বিহারী ডাকাতকে আটক করেছে র‍্যাব-২ এর একটি দল।

বুধবার (১০ জুন) দিবাগত রাতে মোহাম্মদপুর তাজমহল পার্কে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- আবিদ হোসেন (৩৫), আরিফ হোসেন (৩৫), মো. টিপু (২৬), তৌসিফ ওরফে টাকলি (১৯), মো. সনু (২৫), আব্দুর রহমান (১৯), মো. সুমন (১৫) ও মো. চুন্না (১৫)।

অভিযানকালে তাদের কাছ থেকে ২টি রামদা, ১টি চাপাতি, ৪টি ছুরি, ৫৫০ পিস ইয়াবা ও ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

রায়ব-২ এর এসপি মুহম্মদ মহিউদ্দিন ফারুকী জানান, গপন সংবাদের ভিত্তিতে ও স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে তাজমহল পার্ক এলাকা থেকে ৮ ডাকতকে আটক করা হয়। এদের মধ্যে ২ জন কিশোর রয়েছে।

কৃষি মার্কেট এলাকায় প্রতিনিয়ত আসা মালবাহী ট্রাক, কাভার্ড ভ্যান ও পিকআপগুলো ছিল তাদের টার্গেট। বড় ভাইদের নির্দেশে সেসব মাল বোঝাই যানবাহনগুলো অন্যত্র সরিয়ে নিয়ে সর্বস্ব লুট করে নেয় তারা। সময়ভেদে তারা এলাকায় ছিনতাই ও চুরি করে থাকে।

তাদের বিরুদ্ধে অস্ত্র আইন, ডাকাতির প্রস্তুতি ও মাদক হেফাজতে রাখায় মোহাম্মদপুর থানায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর