মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মাইটিভির জেলা প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান এবং একই পরিবারের ৭ জনসহ ২৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ৭ ও ৮ তারিখ পাঠানো নমুনায় এই ২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়।
বহস্পতিবার ১১ জুন বেলা আড়াইটার সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মুন্সীগঞ্জ জেলা মাইটিভির প্রতিনিধি, রশুনিয়া ইউপি চেয়ারম্যান, উপজেলার রাজানগর ইউনিয়নের একই পরিবারের ৭ জনসহ মোট ২৭ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এনিয়ে সিরাজদিখান মোট আক্রান্তের সংখ্যা ২০১ জন এবং সুস্থ হয়েছেন মোট ৬২ জন আর মত্যু হয়েছে ৩ জন।
বার্তা বাজার / ডি.এস