কামরানের শারীরিক অবস্থার উন্নতি হয়নি

প্রাণঘাতী করোনায় আক্রান্ত সিলেট সিটির সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমেদ কামরানের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। প্লাজমা থেরাপি দেয়ার পর তার শারিরীক অবস্থা স্থিতিশীল রয়েছে তবে অক্সিজেন সাপোর্ট দেয়া হচ্ছে।

গত রোববার থেকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার সাথে আছেন বড় ছেলে ডা. আরমান আহমদ শিপলু।

তার বড় ছেলে জানান, অবস্থা আগের মতোই। অপরিবর্তিত রয়েছে শারীরিক অবস্থা। এখনো খাওয়া-দাওয়া স্বাভাবিক হয়নি। আর অক্সিজেনেরও প্রয়োজন হচ্ছে। ফলে আইসিইউতে রেখেই তার চিকিৎসা চলছে।

করোনায় আক্রান্ত হওয়া সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে শনিবার ভর্তি হয়েছিলো সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য রোববার বিকেলে এয়ার হেলিকপ্টার যোগে ঢাকায় প্রেরণ করা হয়।

এদিকে- কামরানের স্ত্রী আসমা কামরানও করোনা আক্রান্ত। ২৭ শে থেকে তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর