২০২০-২১ অর্থবছরের ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার পেশ করা বাজেটের প্রতিক্রয়ায় আগামীকাল শুক্রবার বিকাল ৪ টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বাসভবন থেকে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করবেন।
বৃহস্পতিবার(১১ জুন) বিষয়টি নিশ্চিত করেন দলের চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শাইরুল কবির খান।
৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট জিডিপির ১৯ দশমিক ৯ শতাংশ। নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জিডিপির আকার ধরা হয়েছে ৩১ লাখ ৭১ হাজার ৮০০ কোটি টাকা। ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকা।
বার্তাবাজার/কে.জে.পি