গাইবান্ধা শহরে বিভিন্ন অলি গলিতে থাকা মানসিক ভারসাম্যহীন মানুষ গুলোকে করোনা টেস্ট এর স্যাম্পল সংগ্রহ করা হয়েছে।
আজ দুপুরে জেলা সিভিল সার্জেন এ বিএম আবু হানিফ এর পক্ষ থেকে একটি মেডিকেল টিম শহরের ডিবি রোড় , গোরাস্তন মোড় ও স্টেশন রোড় এলাকায় থাকা বিভিন্ন মানসিক ভারসাম্যহীন মানুষগুলোর এ ষ্টেট করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ডাঃ মোঃ ওয়াসেক রহমান, সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহারিয়া সহ বিভিন্ন গনমাধ্যমকমীরা।
সম্প্রতিক একটি বেসরকারী টেলিভিশনে সংবাদ প্রচারের পর এই সব মানুষ গুলোর সহযোগিতার হাত বাড়িয়ে দেন পুলিশ সুপার। গতকাল রাতে তিনি ভারসাম্যহীন মানুষগুলোর মাঝে খাবার বিতরণ করেন ও আজ সকালে সিভিল সাজনের মাধ্যমে করোনা টেষ্টের জন্য মেডিকেল টিম সাহায্যে সম্পল নেয়া হয়।
বার্তা বাজার/টি.সি