মোবাইলে ১০০ টাকা রিচার্জে প্রায় ২৩ টাকা সরকারের

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধারে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা ব্যয় ধরে ২০২০-২১ অর্থবছরের বাজেট দিতে যাচ্ছে সরকার।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট প্রস্তাব তুলে ধরবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সংকটের মধ্যে বিশাল অঙ্কের বাজেটে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৩ লাখ ৮২ হাজার ১৬ কোটি টাকা। এর অর্থ জোগাড় করতে বিলাসী পণ্যে কর বাড়াতে যাচ্ছে সরকার।

নতুন অর্থবছরের বাজেটে মোবাইলে সব ধরনের সেবার ওপর সম্পূরক শুল্ক ৫ শতাংশ বাড়ানো হচ্ছে। বর্তমানে ১০০ টাকা রিচার্জ কর ৭৮ টাকা ২৭ পয়সার সেবা পাওয়া যায়। বাকি ২২ টাকা ৭২ পয়সা ট্যাক্স-ভ্যাট হিসেবে সরকার পায়। এবারের বাজেটে সম্পূরক শুল্ক বাড়ানোর কারণে গ্রাহক ৭৩ টাকার সেবা পাবেন। বাকি ২৭ টাকা সরকার কর হিসেবে পাবে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর