জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের আকার ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। ঘাটতি এক লাখ ৯০ হাজার কোটি টাকা। প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ করা হয়েছে ৫.০১ শতাংশ।
বৃহস্পতিবার(১১ জুন) প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
প্রস্তাবিত বাজেট চলতি অর্থবছরের মূল বাজেটের থেকে ১২ শতাংশ বেশি।
চলতি (২০১৯-২০) অর্থবছরের বাজেটের আকার ছিল ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। এ বছর মানুষের জীবন রক্ষা আর জীবিকার নিশ্চয়তা দিতে বাজেটের শিরোনাম করা হয়েছে ‘অর্থনৈতিক উত্তরণ: ভবিষ্যত পথ পরিক্রমা’।
এবারের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৭৮ হাজার কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন খাতে বরাদ্দ ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকা।
বার্তাবাজার/কে.জে.পি