দর্শনায় কেরুর ফার্ম ইনচার্জের বিরুদ্ধে গাছ চুরির অভিযোগ

চুয়াডাঙ্গা জেলার দর্শনায় অবস্থিত ঐতিহ্যবাহী ভারি শিল্প প্রতিষ্ঠান কেরু এন্ড কোম্পানি। কোম্পানীটির ৩ হাজার ৫৭২ একর জমি জুড়ে রয়েছে কয়েকটি বানিজ্যিক ফার্ম। চুয়াডাঙ্গা সদর উপজেলার ৬২ নং আড়িয়া ফার্মের ইনচার্জের বিরুদ্ধে ফার্মের গাছ চুরির অভিযোগ উঠেছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন ৬২ নং আড়িয়া ফার্মের বেশ মোটা জামগাছ ও নিম গাছ সহ কিছু গাছ মারা যায়। গাছগুলো সাইজ করে কেটে ইনচার্জ মুঞ্জরুল ইসলাম বুধবার একটি পাওয়ার ট্রিলারে করে ডিঙ্গেদহ ছ’মিলে চিরাই করতে পাঠায়। এসময় গ্রীসনগর বাজারের সন্নিকট গাছ ভর্তি পাওয়ারটিলারটি পৌছালে গ্রামের কয়েকজন বাধাদেয়। বিষয়টি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ছুটে যায় কেরুর কর্মকর্তারা। এবং গাছ গুলো আটক করে ফার্মে রাখেন তারা।
পাওয়ারটিলার ড্রাইভার মজিবুল বলেন, আড়িয়া ফার্ম ইনচার্জ মুঞ্জরুল ডিঙ্গেদহ ছ’মিলে গাছ চিরাই করার জন্য আমার গাড়ি ভাড়া করে। আমি গাছগুলো নিয়ে সেখানেই যাচ্ছিলাম।

নাম প্রকাশ না করা শর্তে একজন গ্রামবাসী বলেন, ইনচার্জ মুঞ্জরুল একজন দূর্নীতিবাজ। তার বিরুদ্ধে ফার্মের একাধিক জিনিস পত্র তসরুপ করার নজির রয়েছে।
এবিষয়ে ফার্ম ইনচার্জ মুঞ্জরুল বলেন, আমি গাছগুলো কেটে চেরাই করার অনুমতি পূর্বের এমডি স্যারের কাছ থেকে নিয়েছি। লকডাউনের কারনে ২ মাস পর গাছগুলো চেরাই করার উদ্দেশ্যেইে পাঠিয়েছিলাম।

এবিষয়ে কেরুর ব্যাবস্থাপনা পরিচালক আবু সাঈদ জানান, আমি গাছ সরানোর বিষয়টি শুনেছি। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর