করোনায় একদিনে মৃত ৩৭ জনের ৩০ জনই পুরুষ

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিনিয়তই বেড়েই চলেছে। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ৭৮ হাজার ছাড়িয়েছে। করোনায় মোট মৃত্যু এক হাজার ছাড়িয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ১৮৭ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ৭৮ হাজার ৫২ জনে। দেশে মোট মৃত্যুর সংখ্যা এক হাজার ৪৯ জন। দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছে ৮৪৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ ১৬ হাজার ৭৪৮ জন।

আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৮৭ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে মারা গেছেন আরও ৩৭ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৪৮ জন। একদিনে মৃত ৩৭ জনের ৩০ জনই পুরুষ এবং বাকী সাত জন নারী।

তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ হাজার ১১৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৭৭২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো চার লাখ ৫৭ হাজার ৩৩২টি।

এর আগে, গতকাল বুধবার দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৩ হাজার ১৯০ জনের। মারা গেছেন ৩৭ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর