ঝিনাইদহে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন।
বুধবার রাতে শহরের পৌর এলাকার খাজুরা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় খাজুরা এলাকার জাহিদ হোসেনের নেতৃত্বে ৩৫/৪০ জন বিএনপি নেতাকর্মীরা স্থানীয় আওয়ামী লীগ নেতা লিটনের মাধ্যমে আওয়ামী লীগে যোগদান করে। এ ঘটনায় বুধবার রাতে আওয়ামী লীগের অপরপক্ষের নেতা আবুল হোসেনের সমর্থকরা জাহিদের লোকজনের উপর হামলা চালালে তাদের মাঝে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে এদের মধ্যে ফারুক হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
আজ সকালে ফারুক হোসেন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গ্রামে উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বার্তা বাজার/টি.সি