দৌলতপুর ফিলিপনগর দাখিল মাদ্রাসায় নিয়োগ বানিজ্যের অভিযোগ

কুষ্টিয়ার দৌলতপুরে ফিলিপনগর দাখিল মাদ্রাসার সভাপতি শামসুল আলমের বিরুদ্ধে প্রায় অর্ধ কোটি টাকা নিয়োগ বানিজ্যের অভিযোগ পাওয়া গেছে। দুইটি পদে নিয়োগের জন্য ১২জনের কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় মাদ্রাসার পরিচালনা কমিটির অন্য সদস্যগন উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও শিক্ষা দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার ফিলিপনগর দাখিল মাদ্রাসায় একজন নিরাপত্তা কর্মী ও একজন আয়া পদে নিয়োগের জন্য গত ২৮ জানুয়ারী জাতীয় ও স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর দুই পদে ৩জন মহিলাসহ অনেক প্রাথী আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে নিয়োগ দেওয়ার কথা বলে ফিলিপনগর দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি শামসুল আলম আবেদনকারী মোহন আলীর নিকট থেকে প্রায় ৬লক্ষ টাকা, রুবেল ডাক্তারের নিকট থেকে ৭লক্ষ টাকা হাতিয়ে নেয়।

একইভাবে মুরগী ব্যবসায়ী রুবেল, সোহেল, নাহারুল ইসলাম, মাদ্রাসার জমিদাতা আমান উল্লাহ এবং ছাবিনা খাতুন, হালিমা খাতুন, মাহবুবা সুলতানা, চামেলী খাতুন ও নাছরিন আক্তারসহ আরও ১২জনের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে প্রায় অর্ধকোটি টাকার নিয়োগ বানিজ্য করে ফিলিপনগর দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি শামসুল আলম।

পরে শামসুল আলম ও মাদ্রাসার সুপার ইউনুস আলী যোগসাজস করে মাদ্রাসার পরিচালনা কমিটির অন্যান্য সদস্যদের মতামত না নিয়ে মনগড়াভাবে আবেদনকৃত প্রার্থীদের মধ্যে ৪জন ড্যামি প্রার্থীসহ ৬জনের আবেদন বৈধ ঘোষণা করেন। এরপর গোপনে ড্যামি প্রার্থীসহ ৬জনের নিয়োগ পরীক্ষা নিয়ে টাকা বেশী দেওয়ার শর্তে দুই জনকে নিয়োগ দেওয়া হবে বলে বাড়িতে বসে গোপনে রেজুলেশন করেন।

গোপন নিয়োগ বানিজ্যের কথা ফাঁশ হলে ফিলিপনগর দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য মো. আমানুল্লাহ, বুলবুলী খাতুন, বজলুর রশীদ গাজী, জাহাঙ্গীর আলম ও আমিরুল ইসলাম নিয়োগ বন্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরসহ প্রশাসনের নিকেট অভিযোগ দেন।

তবে নিয়োগ বানিজ্যের অভিযোগ অস্বীকার করে ফিলিপনগর দাখিল মাদ্রাসার সভাপতি শামসুল আলম বলেন সরকারী বিধি মোতাবেক নিয়ম মেনে নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। নিয়োগ বানিজ্যের মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারে প্রতিবাদ জানান তিনি।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর