যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে আরও ১০৮২ জনের

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও এক হাজার ৮২ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে করোনাভাইরাসে এখন পর্যন্ত প্রায় ২০ লাখ মানুষ আক্রান্ত হয়েছে।

বুধবার জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।

বুধবার রাত সাড়ে ৮ টা পর্যন্ত বাল্টিমোর ভিত্তিক ওই প্রতিষ্ঠানের পরিসংখ্যান অনুযায়ী, এনিয়ে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ১২ হাজার ৮৩৩ জনে এবং আক্রান্তের সংখ্যা বেড়ে ১৯ লাখ ৯৯ হাজার ৩১৩ দাঁড়ালো। অর্থাৎ দেশটিতে আক্রান্তের সংখ্যা ২০ লাখের খুব কাছাকাছি পৌঁছে গেছে।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। ফলে দেশটিতে মৃতের ও আক্রান্তের সংখ্যা বিশ্বের অন্য যেকোন দেশের তুলনায় অনেক বেশি। তবে বৃটেন, ফ্রান্স, ইতালি ও স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যু হার কম।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর