কুষ্টিয়া হ‌রিপুরে যাতায়াতের রাস্তার বেহাল দশা

কু‌ষ্টিয়া সদর উপ‌জেলার হাটশ হ‌রিপুর ইউ‌নি‌য়নের শালদাহ ও হ‌রিপুর গ্রামের সীমান্ত ঘেষা রাস্তার বেহাল দশা। সরে‌জমিনে গেলে দেখা যায় যে, সা‌কিন শেখের বা‌ড়ির সামনে রাস্তা ভে‌ঙ্গে পুকু‌রে প‌রিণত হ‌য়ে‌ছে।

এখন শুধু রাস্তা বিলীন হওয়ার প‌থে। কিন্তু এই রাস্তা দি‌য়ে দিন মজুর থে‌কে শুরু ক‌রে সকল শ্রেণীর ‌কয়েক হাজার মানুষদের চলাচ‌লের পথ এটা এছাড়াও ১নং হাটশ হ‌রিপুর ইউ‌নিয়‌ন প‌রিষ‌দে যাওয়ার একমাত্র পথ এটা। ইউ‌নিয়ন প‌রিষ‌দে সেবা নি‌তে আসা হ‌রিপুর বাসী‌দের পোহা‌তে হয় সীমা‌হিন দু‌র্ভোগ। অ‌টো, পা‌খি ভ্যান চলাচল না কর‌তে পারায় নিম্ন আ‌য়ের মানুষ‌দের এই ক‌রোনার ভয়াবহ প‌রি‌স্থি‌তি‌তে যে‌নো মরার উপর খাড়ার ঘা দেখা দি‌য়ে‌ছে। আয় রোজগার বন্ধ হ‌য়ে মান‌বেতর জীবন যাপন কর‌ছে। স্থানীয় ক‌য়েক শত বা‌সিন্দা ক্ষোভ প্রকাশ ক‌রে ব‌লেন, দীর্ঘ‌ দিন ধ‌রেই রাস্তার বেহাল দশা এমতাবস্থায় স্থানীয় জনপ্র‌তি‌নি‌ধি‌দের বার বার রাস্তা সংস্কর‌ণের জন্য অনুরোধ করা হলেও বি‌ভিন্ন অদৃশ্য কার‌ণে তা‌দের কোন সাড়া পাওয়া যায় না।

এই ব্যাপা‌রে দ্রুত জনদুর্ভোগ নিরসন করার জন্য এলাকাবাসী জেলা প্রশাসনের কাছে হস্ত‌ক্ষেপ কামনা করেছেন।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর