কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সামাজিক দূরত্ব বজায় রেখে শৃঙ্খলার সাথে ৫০০ পরিবারের মধ্যে পৌরসভার পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহার হিসাবে বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে নয়টায় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার প্রদত্ত উপহার হিসাবে খাদ্য সামগ্রী পাকুন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে শৃঙ্খলার সাথে পৌরসভার পক্ষে বিতরণ আনুষ্ঠানিক ভাবে শুরু করেন পৌর মেয়র আক্তারুজ্জামান খোকন।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইফুল আলম, পৌর সচিব সৈয়দ শফিকুর রহমান প্রমুখ উপস্হিত ছিলেন।
পৌর মেয়ের আক্তারুজ্জামান খোকন বলেন, আগে তিন ধাপে ৪১৯০ টি পারিবার সহ আজ পর্যন্ত ৪৬৯০ পরিবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দিয়েছি।
বার্তা বাজার/টি.সি