করোনা: বিশ্বে সুস্থ হয়েছেন ৩৭ লাখ ৩৩ হাজার

প্রাণঘাতি করোনাভাইরাসে বিশ্বব্যাপী সুস্থ হয়েছেন ৩৭ লাখ ৩৩ হাজার। আক্রান্ত হয়েছেন প্রায় ৭৫ লাখ মানুষ। মৃত্যুর মিছিলে এরইমধ্যে যোগ দিয়েছেন ৪ লাখ ১৮ হাজার ৮৮৯ জন মানুষ।

এ তথ্য জানিয়েছে বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে বৃহস্পতিবার সকাল ৯ টা পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৭৪ লাখ ৫১ হাজার ৯৫৭ জন। তাদের মধ্যে বর্তমানে ৩২ লাখ ৪৫ হাজার ৮৫৪ জন চিকিৎসাধীন।তাদের মধ্যে ৫৩ হাজার ৮১১ জনের (২ শতাংশ) অবস্থা আশঙ্কাজনক।

এছাড়া আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৩৭ লাখ ৩৩ হাজার ৪০১ জন সুস্থ হয়ে উঠেছেন।

করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছেন ৮ লাখ আট হাজার ৪৯৪ জন, ব্রাজিলে তিন লাখ ৮০ হাজার ৩০০, রাশিয়ায় দুই লাখ ৫২ হাজার ৭৮৩ জন, স্পেনে সেরে উঠেছে এক লাখ ৯৬ হাজার ৯৫৮ জন, জার্মানিতে এক লাখ ৭০ হাজার ৭০০, ইতালিতে এক লাখ ৬৯ হাজার ৯৩৯, তুরস্কে এক লাখ ৪৬ হাজার ৮৩৯, ইরানে এক লাখ ৪০ হাজার ৫৯০, ভারতে এক লাখ ৪০ হাজার ৯৭৯, পেরুতে ৯৮ হাজার ৩১, চিলিতে ৯৫ হাজার ৬৩১, মেক্সিকোতে ৯৩ হাজার ৯৩০, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ৩৬১, সৌদি আরবে ৭৬ হাজার ৩৩৯ এবং ফ্রান্সে ৭১ হাজার ৮৩২ জন সুস্থ হয়ে উঠেছে।

এ ছাড়া কানাডায় ৫৬ হাজার ৬৩৯ জন, সুইজারল্যান্ডে ২৮ হাজার ৭০০, বেলজিয়ামে ১৬ হাজার ৩৯২, অস্ট্রিয়ায় ১৫ হাজার ৯১০, বাংলাদেশে ১৫ হাজার ৯০০, দক্ষিণ কোরিয়ায় ১০ হাজার ৬৫৪, অস্ট্রেলিয়ায় ছয় হাজার ৭৪৭ এবং মালয়েশিয়ায় সাত হাজার ১৪ জন সুস্থ হয়ে উঠেছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেয়া প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর