নাটোরের বড়াইগ্রামের খোদ্দকাছুটিয়া দক্ষিণপাড়া এলাকা থেকে ৮০(আশি) পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ মারুফ আহম্মেদ মুন্না (২০) ও আশিক হোসেন (২৫) নামের দুই তরুন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় আতিক মন্ডল নামের একজন আসামী কৌশলে দৌড়ে পালিয়ে যায়।
বুধবার (১০জুন) বিকেল সোয়া ৪টা দিকে বড়াইগ্রাম উপজেলার খোদ্দকাছুটিয়া দক্ষিণপাড়া গ্রামের আলমগীরের মুদীর দোকানের পিছন থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মারুফ আহম্মেদ মুন্না খোদ্দকাছুটিয়া মধ্যপাড়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে এবং আশিক একই এলাকার আশরাফ মন্ডলের ছেলে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম জানান, ‘মাদক ও দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থানের নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার লিটন কুমার সাহা পিপিএম বার স্যার। এরই ধারাবাহিকতায় জেলার বড়াইগ্রামের খোদ্দকাছুটিয়া দক্ষিণপাড়া গ্রামের আলমগীরের মুদীর দোকানের পেছনে কয়েকজন মাদক ব্যবসায়ী নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই লিটন সাহার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স এএসআই রেজাউল করিম, এএসআই জানে আলম, কনস্টেবল মোঃ সজিব হোসেন এবং কনস্টেবল কমল মাহাতোর সহযোগীতায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ডিবির একটি অপারেশন টিম।
অভিযানকালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ৩জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ডিবি পুলিশের সদস্যরা তাদের পিছু নিয়ে মারুফ আহম্মেদ মুন্না ও আশিককে ধরে ফেলে। এসময় আতিক মন্ডল নামের একজন আসামী কৌশলে দৌড়ে পালিয়ে যায়। তাৎক্ষনিক আটক মুন্না ও আশিকের দেহ তল্লাশি করলে মুন্নার পরিহিত হাপ প্যান্টের সামনের বাম পকেট থেকে ৮০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে ডিবি পুলিশ। এসময় তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উপস্থিত স্বাক্ষীদের সামনে আটককৃত মুন্না ও আশিক জানায় তারা ৩জন পরস্পর যোগসাজশে ইয়াবা ট্যাবলেট সেবন এবং বিক্রয় করে বলে স্বীকার করে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বড়াইগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে।
ডিবি’র (ওসি) আনারুল ইসলাম আরও জানান, পুলিশ সুপার স্যার নাটোর জেলাকে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দূনীর্তি মুক্ত করার যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। সেই লক্ষ্য বাস্তবায়নেই সর্বদা কাজ করে যাবে নাটোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।’
বার্তা বাজার/সি.কে