ঘরোয়া ২ উপাদানে খুশকি দূর করার উপায়

কিশোর-কিশোরী, তরুণ-তরুণী কিংবা যুবক-যুবতী সবা্ই ভুগে থাকেন খুশকির যন্ত্রণায়। চুলের খুশকি নিয়ন্ত্রণে রাখাটা অনেকের কাছেই যেন অসাধ্য! তবে কোনোভাবেই মুক্তি মেলে না। জানেন কি, বিরক্তিকর এই খুশকি থেকে মুক্তি পেতে ঘরোয়া উপায় বেশ কার্যকর। এক্ষেত্রে ঘরে থাকা দুটি উপাদানই খুশকির সমস্যা থেকে মুক্তি দেবে। তাও কোনো রকম ঝামেলা ছাড়াই। যা খুবই কার্যকরী। দেরি না করে চলুন জেনে নেয়া যাক সেই দুটি পদ্ধতি সম্পর্কে-

নারকেল তেল

নারকেল তেল খুশকির প্রকোপ কমাতে বেশ সহায়ক। এছাড়া এই তেল স্ক্যাল্প ইনফেকশনের সম্ভাবনাও অনেক কমিয়ে দেয়। সপ্তাহে দুইবার চুলের গোড়ায় সামান্য উষ্ণ নারকেল তেল মালিশ করলে দ্রুত উপকার মিলবে।

টকদই

খুশকির সমস্যায় টকদই খুব কার্যকরী। খুশকি দূর করতে টকদই মাথার ত্বকে ভালোভাবে ম্যাসাজ করুন। ১০ মিনিট রেখে ভালো করে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার এভাবে চুলে টকদই ব্যবহার করুন। দ্রুত ফলাফল পেয়ে যাবেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর