কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৯ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬১ জনে। জেলায় এখন পর্যন্ত মারা গেছেন ১৬ জন। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মোঃ মুজিবুর রহমান।
সিভিল সার্জন জানান, গত ৪ জুন ঢাকায় ২৯৯ জনের নমুনা পরীক্ষায় ৪২ জন ও ৭ জুন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষায় ৭ জনসহ মোট ৪৯ জনের কোভিড-১৯ পজেটিভ পাওয়া যায়। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছে ৭৬১ জন। বর্তমানে জেলায় আইসোলেশনে আছেন ৪৯২ জন।
উপজেলা ওয়ারি আক্রান্তের সংখ্যা হচ্ছে, কিশোরগঞ্জ সদরে ৯ জন, হোসেনপুরের ১ জন, করিমগঞ্জের ৪ জন, তাড়াইলের ১ জন, পাকুন্দিয়ায় ৪ জন, কটিয়াদী ১ জন, ভৈরবের ২৬ জন, নিকলীতে ১ জন, বাজিতপুর উপজেলায় ১ জন ও ইটনায় ১ জন।
বার্তাবাজার/এমকে