সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৭১৭ জনের মরণঘাতী করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। একদিনে মারা গেছেন আরও ৩৬ জন। দেশটিতে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১২ হাজার ২৮৮ জনে। মোট মৃত্যুর সংখ্যা ৮১৯।
বুধবার (১০ জুন) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৬১৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭৭ হাজার ৯৫৪ জন।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, আক্রান্তের দিক দিয়ে দেশটির রাজধানী রিয়াদে একদিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে এক হাজার ৩১৭ জন। দ্বিতীয় স্থানে আছে বন্দর নগরী জেদ্দা; ৪৬০ জন, আল হুফোফে ১৯৪, দাম্মামে ১৮৯, আল ক্বাতিপে ১৫৭, মক্কায় ১৪০, মদিনায় ১২৭, তায়েফ ১২৭, আল খোবার ১০৩, আদ দিরিয়াহ ৬৩, আল মুজহামিয়া ৫৫, জাহারান ৫২, আবহা ৫০, আল মুমবারজ ৪৭, হায়েল ৪২, আল জুবাইল ৪১, ওয়াদি আল দাওসির ৩৪, আল উয়ুন ৩৩, সাফওয়া ৩৩, বুরাইদা ৩১, আল খারাজ ২৮ এবং ইয়ানবুতে ২৪ জন।
দেশটিতে বর্তমান চিকিৎসাধীন অবস্থায় আছেন ৩৩ হাজার ৫১৫ জন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন এক হাজার ৬৯৩ জন।
বার্তাবাজার/এমকে