সৌদি আরবে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৬৪ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদের মধ্যে জেদ্দা অঞ্চলে ১৬৪ ও রিয়াদ অঞ্চলে ১০০ জন রয়েছেন।
এছাড়াও এখনো প্রায় ১১ হাজার প্রবাসী বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।
রিয়াদে বাংলাদেশ দূতাবাস ও জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট এসব তথ্য জানিয়েছে।
এদিকে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘন্টায় দেশটিতে আরও ৩ হাজার ২৮৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিন মৃত্যু হয়েছে ৩৭ জনের।
ওয়াল্ডোমিটারের দেয়া তথ্যমতে, এখন পর্যন্ত সৌদিতে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ১২ হাজার ২৮৮ জন। প্রাণঘাতী এই ভাইরাসে দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৮১৯ জনের।
বার্তা বাজার / ডি.এস