প্রাণঘাতী করনা ভাইরাসে আক্রান্ত হয়ে পপুলার গ্রুপের চেয়ারম্যান তাহেরা আক্তার মারা গিয়েছেন। বুধবার (১০ জুন০ বিকাল ৫ টা ৪৫ মিনিটে তিনি শ্যমলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেঞ তারই ভাইয়ের ছেলে মো. ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ।
তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে পপুলার হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তাহেরা। পরে হার্ট অ্যাটাক হলে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
বার্তাবাজার/এসজে