আমেরিকার আবিস্কারক হিসাবে খ্যাত ক্রিস্টোফার কলম্বাসের ভাস্কর্যে অগ্নি সংযোগ করেছে বিক্ষোভকারীরা। ভাস্কর্যটি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে অবস্থিত।
গত মঙ্গলবার (৯ জুন) স্থানীয় সময় রাতে ভার্জিনিয়ার রিচমন্ড এলাকায় এই ঘটনা ঘটে।
কলম্বাসের ভাস্কর্য ভাঙচুর ও অগ্নি সংযোগের পরে বিক্ষুদ্ধ জনতা ভাস্কর্যটিকে পানিতে ফেলে দেয়। প্রায় দুই ঘণ্টা ধরে শহরের বায়ার্ড পার্ক এলাকায় বিক্ষোভের পর আমেরিকা মহাদেশের আবিষ্কারক হিসেবে পরিচিত কলম্বাসের ভাস্কর্যটি উপড়ে ফেলে আন্দোলনকারীরা।
১৯২৭ সালের ডিসেম্বরে ভাস্কর্যটি কলম্বাসের প্রতি উৎসর্গ করা হয়েছিল। দেশটির দক্ষিণাঞ্চলে এটিই ছিল তার স্মরণে প্রথম কোনো স্থাপত্য।
বার্তাবাজার/এসজে