রাজধানীর সবচেয়ে বেশি সংক্রমিত এলাকা এখন মিরপুর। সেখানে সরকারের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গভীর রাত পর্যন্ত খোলা থাকে খাবারের হোটেল। অতচ কথা ছিল বিকাল ৪টার পর খাবার হোটেল ও দোকান বন্ধ রাখার।
গত মঙ্গলবার (৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে মিরপুর ১০ নম্বরের ঝূটপট্টি এলাকায় গিয়ে দেখা যায়, রাব্বানী হোটেল, বাংলা রেস্তোরাঁসহ আরও কয়েকটি খাবার হোটেল খোলা রাখা হয়েছে। হোটেলের ভেতর লোকজন বসে গাদাগাদি করে খাবার খাচ্ছেন। স্বাভাবিক সময়ের মতোই সন্ধ্যার পর এসব হোটেলে থাকে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
এ বিষয়ে পল্লবী থানার ওসি নজরুল ইসলাম জানান, আমরা হোটেলসহ বিভিন্ন মার্কেট বিকালের মধ্যে বন্ধ করার ব্যবস্থা নিয়েছি। যদি কোনো হোটেল খোলা থাকে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেব।
বার্তাবাজার/এসজে