চুরির অভিযোগে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: সেই অভিযুক্ত গ্রেফতার (ভিডিওসহ)

অটো রিক্সা থেকে তেল চুরি করার অপরাধে লালমনিরহাট পৌরসভার চাঁদনী বাজার আবাসন এলাকার মমিনুল ইসলাম (১৮) নামের এক যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে জেলা ট্রাক মালিক সমিতির সাবেক সাধারন সম্পাদক আশরাফ আলী লাল (৫৫)।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে জেলার প্রাণকেন্দ্র মিশন মোর চত্ত¡র সংলগ্ন সিমান্ত শপিং কমপ্লেক্সের নন্দন ডিজিটাল ল্যাবের সামনে এই ঘটনা ঘটে। তিনি ওই বিল্ডিংয়ের মালিক। ওই দিন দিবাগত রাত ১২টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নির্যাতনের ভিডিওটি ভাইরাল হয়। জেলাজুড়ে শুরু হয় নিন্দার ঝড়।

ছড়িয়ে পড়া দুই মিনিট ৪৩ সেকেন্ডের ওই ভিডিওচিত্রে দেখা যায়,ব্যাবসায়ী আশরাফ আলী লালসহ আরো কয়েকজন তাকে ফ্লোরে ফেলে বেধকড় মারধর এবং পা দিয়ে মুখ ও গলা চেপে ধরছেন।আতœরক্ষায় ছেলেটি অনেকের পা জড়িয়ে ধরলেও কেউ রক্ষা করতে এগিয়ে আসেননি।

ভিডিও…

চুরির অভিযোগে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: সেই অভিযুক্ত গ্রেফতার

চুরির অভিযোগে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: সেই অভিযুক্ত গ্রেফতারবিস্তারিত জানতে ক্লিক করুনhttp://bartabazar.com/archives/181375

Gepostet von Barta Bazar am Mittwoch, 10. Juni 2020

পুলিশ ও স্থানীয়রা জানান, মমিনুল ইসলাম নামের ওই যুবক অটোরিক্সা থেকে ছোট একটি জারেকেনের তেল চুরি করতে গিয়ে ধরা পড়ে। প্রথম দফায় অটোরিক্সাচালক তাকে দু‘একটি চর থাপ্পর মেরে বিদায় করে পরবর্তীতে রাস্তা থেকে কতিপয় লোকজন তাকে ধরে আনে আশরাফ আলী লালের নিকট। শুরু হয় তার উপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন। প্রথম দিকে ওই যুবককে পিটানো হয় লোহার রড দিয়ে, তারপর হাত-পা বেঁধে পিটানোর পরিকল্পনা করেন আশরাফ আলী লালসহ কতিপয় লোকজন। মারের ভয়ে যুবক আশরাফ আলী লালের পা ধরে কান্না শুরু করে। তারপরেও না থেমে আশরাফ আলী লাল কতিপয় লোকজনের সহযোগীতায় তার জুতা পরিহিত পা দিয়ে মুখে,গলায় ও হাতে লাথি মারতে থাকে। ওই যুবক চিৎকার করে কাঁদতে থাকলে আশেপাশের লোকজন এসে নরপশুদের হাত থেকে রক্ষা করে অসহায় যুবককে।

বুধবার(১০ জুন) সকালে মমিনুল ইসলাম জানান, আমি অটোরিক্সা থেকে এক জারকেন তেল চুরি করতে গিয়ে ধরা পরি । তারা আমাকে অনেক মারধর করে। আমি প্রশাসনের নিকট ঁিবচার চাই।
মমিনুল ইসলামের প্রতিবেশী চাঁদনী বাজার আবাসন এলাকার কফিরন বেগম(৫৫) জানান, ছেলেটির বাবা-মা কেউ নেই। ছেলেটির বয়স যখন ৩ মাস তখন লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে ওই এলাকার মৃত নুর মোহাম্মদ ও স্ত্রী গোলাপী বেগম তাকে নিয়ে এসে লালন-পালন করেন। ছেলেটিকে সামান্য অপরাধে যেভাবে নির্যাতন করা হয়েছে তা কোনো সুস্থ মানুষ করতে পারে না। আমরা অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে পুলিশ সুপার আবিদা সুলতানা বলেন, গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমরা ছেলেটিকে নির্যাতন করার ভিডিও দেখতে পাই। সাথে সাথে আমরা বিষয়টিকে গুরত্ব দিয়ে রাতেই অভিযুক্ত আশরাফ আলী লালকে গ্রেফতার করি। ভিডিওতে অনেককেই দেখা গেছে আমরা সহযোগীদের সনাক্ত করার চেষ্ঠা করছি এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর