নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির তিন সদস্যকে আটক করা হয়েছে। বুধবার ভোরে ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-১৪।
আটককৃতরা হলেন মঞ্জুরুল ইসলাম (৪৪), রুহুল আমীন তালুকদার তৌফিক (৪২) ও আশরাফ খান (৪০)। তাদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম, বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।
র্যাব-১৪-এর এএসপি জসিম উদ্দিন জানান, জেলার ভালুকা উপজেলার নলুয়া কুড়ি এলাকায় পরিত্যক্ত টিন শেডে নিষিদ্ধ ঘোষিত জেএমবির সদস্যরা নাশকতা করার উদ্দেশ্যে গোপন বৈঠক করছে বলে খবর পাওয়া যায়। এ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে র্যাব-১৪-এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল এফতেখার উদ্দিনের নির্দেশে র্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর ওই তিনজনকে আটক করে।
বার্তা বাজার / ডি.এস