ফরিদপুরের বোয়ালমারীতে করোনাভাইরাসের সংক্রমনের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে ও মাস্ক না পরায় পৃথক ২টি অভিযানে ১৭ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
আদালত পরিচালনা করেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম ঝোটন চন্দ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সাব্বির আহমেদ।
আদালত সূত্রে জানা যায়, ১০ জুন বুধবার বিকেল থেকে রাত অবধি বোয়ালমারী পৌর বাজারে অভিযান চালিয়ে সামাজিক দুরত্ব আমান্য করা, সরকার ঘোষিত নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখা, পথচারীসহ ব্যবসায়ীদের মাস্ক ব্যবহারে না করা ও স্বাস্থ্য বিধি না মানায় দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮,২৬৯ ও ২৭১ ধারায় ১৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ জানান, অভিযান অব্যাহত থাকবে এবং আগামীতে স্বাস্থ্য বিধি না মানলে আমরা আরও কঠোর হতে বাধ্য হবো।
বার্তা বাজার / ডি.এস