করোনা সংক্রমণ প্রতিরোধ করে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেও প্রতিষ্ঠা করা হয়েছে আলাদা করোনা ইউনিটঁ। কিন্তু সেখানে চিকিৎসাধীন করোনা রোগীরা নিয়ম ভেঙে হাসপাতালের বাইরে বের হয়ে কিনছেন চা, পান, সিগারেট। ২৪ ঘন্টা এই ওয়ার্ডের গেইট খোলা থাকে বলে তার বাইরে বের হচ্ছেন যেকোনো সময়।
তাদের এমন অবাধ চলাফেরায় আতঙ্কে আছেন হাসপাতালের ব্যবসায়ীসহ আশেপাশের মানুষজন। ওই এলাকার লোকজন ভয়ে বাজার করতেও যেতে পারছেন না।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের গেইট সামনের এক ব্যবসায়ী জানান, হাসপাতাল গেটের সকল ব্যবসায়ীরা অনেক ঝুকিতে আছে।
এ বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুজিবুর রহমান জানান, করোনা ওয়ার্ডে ভর্তি রোগীদের কঠোরভাবে বাহিরে যাওয়া নিষেধ করা আছে। কিন্তু তারা মানছেনা। তারা লুকিয়ে বাহিরে চলে যাচ্ছে। এটা সারা দেশের একই দৃশ্য। বিষয়টি নিয়ে আবারো আমরা আলোচনায় বসব।
বার্তাবাজার/নিমফুল