পারিবারিক দন্দ্বের জেরে মা-ছেলের আত্মহত্যা

পারিবারিক কলহের জের ধরে বগুড়ার দুপচাঁচিয়ায় পুকুরে প্রয়োগের বিষ খেয়ে আত্মহত্যা করেছেন মা ও ছেলে। বুধবার (১০ জুন) উপজেলার আমষট্ট গ্রামে এই ঘটনা ঘটেছে।

দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান জানান, আমষট্ট হিন্দু পাড়ার নিতাই চন্দ্রের সাথে আজ (বুধবার) দুপুরে তার স্ত্রী সরস্বতী ও ছেলে রবীন্দ্রের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিমান করে স্ত্রী ও পুত্র খেয়ে ফেলেন পুকুরে দেয়ার জন্য ঘরে রাখা গ্যাস ট্যাবলেট।

পরে বিকেলের দিকে স্বজনরা তাদেরকে হাসপাতালে নিতে চাইলে পথেই মারা যান সরস্বতী । এরপর শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর রাতের বেলা মৃত্যু হয় ছেলের রবীন্দ্রের।

ওসি জানান, এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর